Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

রংপুরে “Career Expo”- তে এসকেএস’র অংশগ্রহণ

রংপুরে “Career Expo”- তে এসকেএস’র অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক ►
রংপুরসহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তরুণ-তরুণীদের কর্মজীবন বিষয়ক দিকনির্দেশনা ও চাকুরির উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা প্রদান এবং নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে তাদের সংযোগ স্থাপনের লক্ষ্যে রংপুরে অনুষ্ঠিত “Career Expo” এ অংশগ্রহণ করে এসকেএস ফাউন্ডেশন। Career Hub Powered by Brac এর অধীনে ২৫ জুন ২০২৬ তারিখ রংপুর পুলিশ লাইন কমিউনিটি সেন্টারে এই Career Expo অনুষ্ঠিত হয়।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তরুণদের কাছে কর্মসংস্থান-সংক্রান্ত বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়া, তাদের দক্ষতার ঘাটতি চিহ্নিত ও দূরীকরণে সহায়তা করা এবং তাদের কাঙ্ক্ষিত চাকরি অর্জনের ক্ষেত্রে আরও কার্যকর সহায়তা প্রদান করা। ক্যারিয়ার হাব রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের সদ্য স্নাতক এবং শিগগিরই স্নাতক হতে যাওয়া শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মজীবনের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে জানার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এরই অংশ হিসেবেেএসকেএস ষ্টলে প্রায় ৫ শতাধিক চাকুরি প্রত্যাশী তাদের জীবন বৃত্তান্ত জমা দেন। এসকেএস ফাউন্ডেশন চাকুরির জন্য প্রস্তুতিমূলক এবং দক্ষ কর্মীদের ক্যারিয়ার গঠনে দিক নির্দেশনাসহ অংশহগগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন। পাশাপাশি অনুষ্ঠানে আগত চাকুরি প্রত্যাশীগণের সবিধার্থে এসকেএস ফাউন্ডেশন তাদের চাকুরির সুযোগসহ আবেদন প্রক্রিয়া , নিয়োগ পদ্ধতি, কর্মসংস্কৃতি, নিয়োগ প্রক্রিয়া, মূল্যবোধ, ভিশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় প্রদর্শন করেন। এসকেএস ফাউন্ডেশনসহ ২০টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে।

Career Expo এর উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক, রংপুর মো: রমিজ আলম। ব্র্যাক এসডিপি প্রোগ্রামের প্রোগ্রাম হেড ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. গোলাম ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। Career Expo তে এসকেএস এর পক্ষে অংশগ্রহণ করেন পরিচালক অর্থ খোকন কুমার কুন্ডু, মানব সম্পদ বিভাগের উপপরিচালক মো. মাহফুজার রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ, সমন্বয়কারী- মানব সম্পদ বিভাগ রাফিউল ইসলাম, সমন্বয়কারী- পাবলিক রিলেশন এন্ড নেটওয়ার্কিং মো. আশরাফুল আলমসহ অন্যান্য কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad