Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

রাজশাহী প্রতিনিধি ►

রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের বড় পরিকল্পনার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি জানিয়েছেন, রাজশাহী রেলওয়ে মাঠে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-এর মতো বড় আসর আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই আয়োজনের লক্ষ্য হলো রাজশাহী এবং বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে সমৃদ্ধ করা।

আজ শনিবার (৩০ মে) সকালে রাজশাহী রেলওয়ে মাঠে ডা. এ বি এম মিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-এর উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, আগামী শীত মৌসুমের আগেই এই টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া শুরু হয়েছে।

ডা. এ বি এম মিজানুর রহমানের অবদান স্মরণ করে মন্ত্রী বলেন, করোনা মহামারির কঠিন সময়ে মানুষের জীবন বাঁচাতে গিয়ে তিনি আত্মত্যাগ করেছেন। তাঁর স্মৃতি রক্ষার্থে আয়োজিত এই টুর্নামেন্টে সব ধরনের আর্থিক ও প্রশাসনিক সহায়তার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ডাক্তার মিজানের আদর্শ লালন করে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে।

রেলওয়ে মাঠের উন্নয়ন সম্পর্কে মন্ত্রী বলেন, মাঠের বর্তমান অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে। রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংযোগ রাস্তা প্রশস্ত করা হবে এবং মাঠটিকে আন্তর্জাতিক খেলার উপযোগী করে গড়ে তোলা হবে। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad