Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

রাতে কানাডা-বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচ, দেখে নিন পরিসংখ্যান

রাতে কানাডা-বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচ, দেখে নিন পরিসংখ্যান

অনলাইন ডেস্ক►
বিশ্বকাপে আজ শনিবার রাত ১টায় কানাডা-বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচ। ‘বি’ গ্রুপে কানাডা তাদের ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে।  

কানাডা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে নামছে। গত কাতার বিশ্বকাপেই তারা অংশ নেয় ৩৬ বছরের অনুপস্থিতির পর। যদিও সেবার তিন গ্রুপ ম্যাচেই হার দেখেছে তারা। এবার স্বাগতিক হওয়ায় প্রত্যাশা অনেক বেশি।

তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা অবশ্য দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টে খেলতে নামছে। সর্বশেষ খেলেছে ২০১৪ বিশ্বকাপে। সেবার ইরানকে ৩-১ গোলে হারাতে পারলেও পরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় তাদের। এবারের টুর্নামেন্টে কোয়ালিফাই করার ক্ষেত্রেও নাকীয়তার জন্ম দেয় তারা। হেভিওয়েট ইতালিকে বিদায় করেই নিশ্চিত করে বিশ্বকাপ।  

এবার দেখে নেওয়া যাক দুই দলের মুখোমুখি পরিসংখ্যান-
দুই দলের মুখোমুখি লড়াইয়ে আশ্চর্যজনকভাবে বসনিয়া এগিয়ে! কানাডা-বসনিয়া ও হার্জেগোভিনা প্রীতি ম্যাচে দুইবার মুখোমুখি হয়েছে। যেখানে বসনিয়া জিতেছে একটি, অপরটি ড্রয়ে নিষ্পত্তি হয়েছে। তবে দুই দল এবারই প্রথম বড় কোনও টুর্নামেন্টে মুখোমুখি হতে যাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad