
রাবি প্রতিবেদক ►
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুক্রবার বিশ্ব ডিম দিবস পালন করা হয়। রাবি ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ এই আয়োজন করে। দিবসটি উপলক্ষে ঐদিন সকাল ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রশাসন ভবন-১ চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, ভেটেরনিারি এন্ড এনিমেল সায়েন্সস অনুষদের অধিকর্তা প্রফেসর কে এম মোজাফফর হোসেন, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, আইসিটি সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মো. হাসনাত কবীরসহ ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে ডিনস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় সেমিনার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রফেসর মো. গোলবার হোসেন ও আলোচনা করেন প্রফেসর মো. জালাল উদ্দিন সরদার। ভেটেরনিারি এন্ড এনিমেল সায়েন্সস অনুষদের অধিকর্তা প্রফেসর কে এম মোজাফফর হোসেনের সভাপতিত্বে এই সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর শাহ মো. আব্দুর রউফ। সেখানে অন্যদের মধ্যে প্রফেসর তৌফিক আনাম আজাদ ও বিভাগের ছাত্র সমিতির সহ-সভাপতি মেহেদী বক্তব্য রাখেন। সেমিনারটি সঞ্চালনা করেন প্রফেসর মো. শরিফুল ইসলাম। সেমিনারে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীগণ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে একটি খ্যাতনামা পোল্ট্রি প্রতিষ্ঠানের উপহার দেওয়া প্রায় ২ হাজার ডিম রাবি ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় বিতরণ করা হয়। দিবসটি পালনে ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্সেস এসোসিয়েশন বাংলাদেশ শাখা ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাস্ট্রিজ কো-অর্ডিনেশন কাউন্সিল দিবসটি পালনে সহযোগিতা প্রদান করে।