Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

রাষ্ট্রীয় ভাবে বীর মুক্তিযোদ্ধা মফিজল হক মন্ডলের দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় ভাবে বীর মুক্তিযোদ্ধা মফিজল হক মন্ডলের দাফন সম্পন্ন

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের পশ্চিম দুলাল মন্ডল পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মফিজল হক মন্ডলের দাফন রাষ্ট্রীয় ভাবে সম্পন্ন করা হয়েছে। তিনি ওই গ্রামের সেবারত আলী মন্ডলের ছেলে। গতকাল শুক্রবার সকালে রাষ্টীয় মর্যাদায় গার্ড অফ ওনারের পর নামাযে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারি কমিশনার ভুমি আহরাব আল আকাশ, কঞ্চবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজা, কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা সুরেন সরকার প্রমুখ।

জানা গেছে, বাধ্যক জনিত কারনে এবং নানাবিধ রোগ ব্যধিতে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল( ইন্নালিল্লাহে........রাজেউন) করেন। এ সময় তিনি স্ত্রী, ছেলে,মেয়ে ও নাতি- নাতনি অসংখ্যক গুনগৃহী রেখে যান। তার মুত্যুতে সুন্দরগঞ্জবাসী একজন সূর্য্য সন্তানকে হারালো।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad