Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে

লাক্স সুপারস্টার শিরোপা জিতলেন বিদুষী বর্ণিতা

লাক্স সুপারস্টার শিরোপা জিতলেন বিদুষী বর্ণিতা

অনলাইন ডেস্ক ►

দীর্ঘ সাত বছরের বিরতি কাটিয়ে পর্দা নামল দেশের জনপ্রিয় সৌন্দর্য বিষয়ক রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’-এর। এবারের আসরে সেরার মুকুট জয় করেছেন রাজশাহীর কৃতি সন্তান বিদুষী বর্ণিতা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার নাম ঘোষণা করা হয়।

বর্ণিতার হাতে বিজয়ী ট্রফি ও একটি বিলাসবহুল গাড়ির চাবি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খান এবং জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম এবং দ্বিতীয় রানার আপের স্থান দখল করেছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। চূড়ান্ত পর্বে আরও দুই প্রতিযোগী নুসরাত আফরীন ইয়ুমনা ও তিস্তা পাল হাড্ডাহাড্ডি লড়াই করেন। দেশজুড়ে বিপুল উৎসাহের মধ্য দিয়ে এই আয়োজনটি সম্পন্ন হলো।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad