Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি►
মহান স্বাধীনতার ঘোষক,আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে গাইবান্ধায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বাদ আছর জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, জিয়াউর রহমান এর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

এছাড়া জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক এমপি সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, শহর বিএপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, সদর উপজেলা বিএপির সভাপতি মোশাররফ হোসেন বাবু,

জেলা বিএপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, শহর বিএনপির সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা বিএপির সাধারন সম্পাদক মোকছেদুর রহমান মোকছেদ প্রমুখ। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জীবন ও দর্শন নিয়ে আলোকপাত করেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়।

মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad