Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ

অনলাইন ডেস্ক ►

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটের দিকে কার্গো ভিলেজের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার শেডে আগুনের সূত্রপাত হয়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং পরবর্তীতে আরও দুটি ইউনিট যোগ দেয়। অগ্নিনির্বাপক বাহিনীর চার ইউনিটের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় মাত্র ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বিমানবন্দরের মূল স্থাপনা ও পণ্যভাণ্ডারে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, এর আগেও একই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বিমানবন্দরটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad