Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

শৈশবের ছবিতে কে এই জনপ্রিয় অভিনেতা?

শৈশবের ছবিতে কে এই জনপ্রিয় অভিনেতা?

অনলাইন ডেস্ক ►
একটি স্কুল বাসে বন্ধুদের সঙ্গে বসে আছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। পরনে স্কুলের নির্ধারিত পোশাক। তার মধ্যেই এক কোণে হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন আজকের সময়ের জনপ্রিয় এক অভিনেতা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শৈশবের এই স্মৃতিঘেরা পুরোনো ছবিটি শেয়ার করে ভক্তদের নস্টালজিয়ায় ভাসিয়েছেন সেই অভিনেতা।

ছবির ক্যাপশনে তিনি অনুরাগী ও বন্ধুদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ‘আমাকে খুঁজে বের করতে পারবেন? পোস্টটি প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে ভক্তদের পাশাপাশি তার সহকর্মীদেরও মেতে উঠতে দেখা গেছে ছবি থেকে প্রিয় অভিনেতাকে খুঁজে বের করার খেলায়। পুরনো দিনের এই স্পেশাল মুহূর্তটি এখন নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

বলা দরকার, ছবিটিতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।  অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানান স্মৃতিকথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে বেশ ভালোবাসেন তৌসিফ। তার সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোতেও শৈশব ও পরিবারের নানা গল্পের উপস্থিতি দেখা গেছে।

জানা গেছে, ব্যক্তিগত অবকাশ যাপনের জন্য বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন তৌসিফ মাহবুব। ছুটির পাশাপাশি সেখানে দুটি নাটকের চিত্রায়ণেও অংশ নেবেন তিনি। কাজ ও ছুটি কাটিয়ে আগামী সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad