Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন পরিবেশবিদ প্রকৌশলী বাদল

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন পরিবেশবিদ প্রকৌশলী বাদল

নিজস্ব প্রতিবেদক

সমাজসেবামূলক বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কিশামত বালুয়া এলাকার বিশিষ্ট সমাজসেবক পরিবেশবিদ প্রকৌশলী শামীম প্রামানিক বাদলকে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় প্রদান ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে। গাইবান্ধার ঐতিহ্যবাহি নাট্য সংগঠন সারথি থিয়েটারের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে শুক্রবার রাতে তিনদিনব্যাপী ‘মিলন কান্তি দে পালানাট্য উৎসব’ অনুষ্ঠানে এই গুণীজন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মাননার সময় প্রয়াত কবি সরোজ দেব স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

সদর উপজেলার দারিয়াপুর হাটখোলায় অনুষ্ঠিত ‘মিলন কান্তি দে পালানাট্য উৎসব’ এর দ্বিতীয় দিনে প্রকৌশলী শামীম প্রামানিক বাদল ছাড়াও আরও দুজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন পালানাট্য উৎসবের আহবায়ক তরিকুল ইসলাম, পিবিআই পুলিশ কর্মকর্তা জহুরুল হক, গাইবান্ধা সুরবানী সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, সারথি থিয়েটারের প্রধান সম্পাদক জুলফিকার চঞ্চল, লক্ষণ চন্দ্র রায়, গ্রাম থিয়েটারের খুলনা বিভাগীয় প্রধান একরামুল হক লিকু, কেন্দ্রীয় সদস্য ও কুষ্টিয়া বোধন থিয়েটারের সংগঠক আসলাম আলী প্রমুখ। 

তিনদিনব্যাপী অনুষ্ঠানে সংগীত, উৎসব আঙিনা, পালানাট্য, গম্ভীরা, নৃত্য, পুঁথিপাঠ ও বিয়ের গীতে অংশ নেন অধ্যাপক ড. লুৎফর রহমান লেবু, প্রধান নাট্যকার সংগঠক সালাম সাকলাইন, অধ্যাপক ড. রহমান রাজু, প্রদীপ কুমার আগরওয়ালা, অতনু ঝারঞ্জাই, ভূপতি ভূষণ বর্মন, পালাকার সায়িক সিদ্দিকী, একরামুল হক লিকু, আসলাম আলী, খ্যাতিমান নৃত্যশিল্পী এম.আর ওয়াসেক, এন.এম আমিন, দেশের খ্যাতিমান দুই তারকা শিল্পী ঝিনাইদহের লামিয়া ঐশ্বর্য ও সিরাজগঞ্জের আহমেদ শাকিল, এ্যাথেন্স শাওন প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad