Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
ফটো কার্ড

সাঘাটায় বিদ্যুৎবিহীন অসহায় পরিবারের মাঝে সোলার বিতরণ

সাঘাটায় বিদ্যুৎবিহীন অসহায় পরিবারের মাঝে সোলার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় এবং আন্দারী হেল্পের বাস্তবায়নে ‘অনলি সোলার’ প্রকল্পের আওতায় বিদ্যুৎবিহীন অসহায় পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ (সোলার) বিতরণ করা হয়েছে। আজ বুধবার সাঘাটার ভরতখালী এসকেএস রিসোর্স সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাঘাটা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল কবির। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট, এসকেএস ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর মোঃ খন্দকার জাহিদ সরোয়ার এবং এসকেএস রিসোর্স অ্যান্ড ট্রেনিং সেন্টারের ম্যানেজার মোঃ মিজানুর রহমান আকন্দ। এছাড়াও এসকেএস ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যুৎ সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের জীবনমান উন্নয়ন এবং টেকসই জ্বালানি ব্যবহারে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে নির্বাচিত উপকারভোগীদের মাঝে সৌর বিদ্যুৎ (সোলার) বিতরণ করা হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad