Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৪-২০২৬, সময়ঃ দুপুর ১২:২৩
ফটো কার্ড

সারথি থিয়েটারের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে তিনদিনব্যাপী ‘মিলন কান্তি দে পালানাট্য উৎসব’

সারথি থিয়েটারের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে তিনদিনব্যাপী ‘মিলন কান্তি দে পালানাট্য উৎসব’

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন সারথি থিয়েটারের ৩২ বছরে পদার্পণ উপলক্ষে ২, ৩ ও ৪ এপ্রিল তিনদিনব্যাপী সদর উপজেলার দারিয়াপুর হাটখোলায় ‘মিলন কান্তি দে পালানাট্য উৎসব’ অনুষ্ঠিত হবে। এবারের স্লোগান ‘হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছে সামনে’। তিনদিনব্যাপী অনুষ্ঠান উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পালানাট্য, গম্ভীরা, নৃত্য, পুঁথিপাঠ, মুকাভিনয়, বিয়ের গীত। শিল্পের বিভিন্ন শাখায় অবদানের জন্য রয়েছে গুণীজন সংবর্ধনা।

উৎসবে উপস্থিত থাকবেন স্বাধীনতা পুরস্কারে ভূষিত আবৃত্তি শিল্পী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আশরাফুল আলম, গ্রাম থিয়েটারের সভাপতি মণ্ডলীর সদস্য ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান লেবু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের ঢাকা বিভাগীয় প্রধান, নাট্যকার, সংগঠক সালাম সাকলাইন; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. রহমান রাজু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার আগরওয়ালা, বাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক সম্পাদক ও ভোলা থিয়েটারের সংগঠক অতনু করঞ্জাই, ভাওয়াইয়া-ভাস্কর ভূপতি ভূষণ বর্মা, পালাকার সায়িক সিদ্দিকী, বাংলাদেশ গ্রাম থিয়েটারের খুলনা বিভাগীয় প্রধান একরামুল হক লিকু, গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সদস্য ও কুষ্টিয়া বোধন থিয়েটারের সংগঠক আসলাম আলী, খ্যাতিমান নৃত্যশিল্পী এম.আর ওয়াসেক, সমাজসেবক শামীম প্রামাণিক বাদল।

নৃত্য পরিবেশনে করবে কুড়িগ্রাম উলিপুরের এন.এম আমিন রেসেডিন্টারিয়াল স্কুল, দারিয়াপুরের উদয় শংকর নৃত্যায়ন, ভোর হলো সংগঠনের শিল্পীরা। লালনগীতি ও লোকসংগীত পরিবেশন করবে দেশের খ্যাতিমান দুই তারকা শিল্পী ঝিনাইদহের লামিয়া ঐশ্বর্য ও সিরাজগঞ্জের আহমেদ শাকিল। ভাওয়াইয়া পরিবেশন করবেন-ভূপতি ভূষণ বর্মা। বাউল গান পরিবেশন করবে- বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, দারিয়াপুর অঞ্চল শাখার শিল্পীরা। পালানাটক পরিবেশন করবে ঢাকার বঙ্গলোক। তাদের পালা সায়িক সিদ্দিকীর রচনা নির্দেশনায় ‘রূপচান সুন্দরীর পালা’। দারিয়াপুর সারথি থিয়েটারের পরিবেশনা জুলফিকার চঞ্চলের রচনা ও নির্দেশনায় ‘খৈলান পালা’। বগুড়া থিয়েটার ময়মনসিংহ গীতিকার কাহিনি অবলম্বনে ‘কাজল রেখা’। পালানাট্যরূপ ডঃ রুবাইয়াত আহমেদ, নির্দেশনা শহীদুর রহমান।

পুঁথিপাঠ অংশ নেবে রাজবাড়ী থেকে আগত পুঁথিশিল্পী এ্যাথেন্স শাওন ও গাইবান্ধার বন্ধন রেসিডেন্টাসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। বিয়ের গীত গাইবে নেত্রকোনার জুয়েল রানা ও গাইবান্ধার নাট্যকর্মী রঞ্জু। গম্ভীরা পরিবেশন করবে রাজশাহীর চারঘাটের পদ্মা বড়াল থিয়েটার এবং মূকাভিনয় পরিবেশন করবেন শিল্পী নাদেজদা ফারজানা মৌসুমী। ঐতিহ্যবাহী পালানাট্য উৎসব দর্শক-শ্রোতার হৃদয় জয় করবে বলে আয়োজকদের বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad