Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
ফটো কার্ড

সিরাজগঞ্জে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি ►

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এনায়েতপুর থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে মেঘুল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানটিকে চাপা দেয় বাসটি। এতে ভ্যানে থাকা যাত্রীদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও একজন গুরুতর আহত হন। 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তা থেকে সরানোর কাজ চলছে, যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায়। গুরুতর আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad