Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সীমান্তে ২৭৮ কি.মি পাকা রাস্তা ও সুপেয় পানি সরবরাহে উদ্যোগ নেওয়া হচ্ছে - প্রতিমন্ত্রী

সীমান্তে ২৭৮ কি.মি পাকা রাস্তা ও সুপেয় পানি সরবরাহে উদ্যোগ নেওয়া হচ্ছে - প্রতিমন্ত্রী

পিআইডি,রংপুর ►
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে পাকা রাস্তা নির্মাণ এবং চরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও সুপেয় পানি সরবরাহে ১০০ কোটি টাকার বিশেষ উন্নয়ন প্রকল্প নেওয়া হবে। বুধবার (৩০শে সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‌ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

প্রতিমন্ত্রী বলেন, কুড়িগ্রাম জেলা ভারতের তিনটি অঙ্গরাজ্য—পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় সীমান্তঘেঁষা। জেলার ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে মোট ৩৫টি বিওপি (বর্ডার পর্যবেক্ষণ চৌকি) রয়েছে। সীমান্তে নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার এবং যোগাযোগব্যবস্থা উন্নত করতে পুরো সীমান্ত এলাকায় পাকা রাস্তা নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) তিনি প্রকল্প তৈরির নির্দেশ দেন।

জেলা থেকে দারিদ্র্য বিমোচন এবং যুবসমাজকে বিদেশমুখী ও আন্তর্জাতিক কর্মসংস্থানের উপযোগী করে তুলতে তিনি বলেন, তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে তাদের বিদেশি ভাষা শেখার ওপর জোর দিতে হবে। প্রতিমন্ত্রী বলেন, কুড়িগ্রামের নদীবেষ্টিত প্রায় সাড়ে চারশ চরের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।

তিনি জানান, জেলাজুড়ে সুপেয় পানির সংকট দূরীকরণে ১০০ কোটি টাকার বিশেষ উন্নয়ন প্যাকেজ নেওয়া হবে। এর মধ্যে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলায় সুপেয় পানি সরবরাহের জন্য ৫০ কোটি টাকা এবং নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ বাস্তবায়ন করা হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad