Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
ফটো কার্ড

সুন্দরগঞ্জে অ্যান্টিসিপেটরি অ্যাকশন কার্যক্রম পরিদর্শনে ইউনিসেফের প্রতিনিধি দল

সুন্দরগঞ্জে অ্যান্টিসিপেটরি অ্যাকশন কার্যক্রম পরিদর্শনে ইউনিসেফের প্রতিনিধি দল

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মৌসুমী বন্যা মোকাবেলায় ২০২৪ সালের ডাব্লিউএএসএইচ সেক্টরের অ্যান্টিসিপেটরি অ্যাকশন কার্যক্রম পরিদর্শন করেছেন ইউনিসেফের প্রতিনিধি দল। গতকাল বুধবার দাতা সংস্থা ইউকের প্রতিনিধিসহ ইউনিসেফের একটি প্রতিনিধি দল উপজেলার কঞ্চিবাড়ি ও হরিপুর ইউনিয়নের উপকারভোগীদের সাথে অ্যান্টিসিপেটরি অ্যাকশন কার্যক্রম নিয়ে কথা বলেন।

এর আগে প্রতিনিধি দল উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায় প্রকৌশলী এ এইচ এম খালেকুর রহমান, গাইবান্ধা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা, লালমনিরহাট জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের নিবার্হী প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক, ইউনিসেফের প্রতিনিধি সালেহা খাতুন, ইউকে প্রতিনিধি ডেনিয়েল ওয়েট, উপজেলা প্রাণি সম্পদ অফিসার কেএম ইফতেখারুল ইসলাম, মৎস্য অফিসার মাধব রায়, উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা সুমী কায়ছার, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এ মান্নান আকন্দ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা। মতবিনিময় সভায় ইউকে প্রতিনিধি মৌসুমী বন্যা মোকাবেলায় ডাব্লিউএএসএইচ সেক্টরের অ্যান্টিসিপেটরি অ্যাকশন কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা করেন। জানা গেছে, বন্যা মোকাবেলায় ২০২৪ সালের ডাব্লিউএএসএইচ সেক্টরের অ্যান্টিসিপেটরি অ্যাকশন কার্যক্রমের আওতায় কঞ্চিবাড়ি ও হরিপুর ইউনিয়নের ২ হাজার ৫৪৩ জন উপকারভোগীকে কিটবক্স বিতরণ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad