Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ১২১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সুন্দরগঞ্জে কুকুরের কামড়ের সংখ্যা বেড়ে যাওয়ায় জরুরি করণীয় বিষয়ে আলোচনা

সুন্দরগঞ্জে কুকুরের কামড়ের সংখ্যা বেড়ে যাওয়ায় জরুরি করণীয় বিষয়ে আলোচনা

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিনিয়ত মানুষকে কুকুরের কামড়ে সংখ্য অসংখ্যাজনক হারে বেড়ে যাওয়ায় উপজেলাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এনিয়ে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও প্রশাসনের আয়োজনে কুকুরের কামড় নিয়ে জরুরী করণীয় বিষয়ক এক আলোচনা সভা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. কামরুল হাসান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার কে এম ইফতেখারুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম, মো. মনোয়ার আলম সরকার, মো.ইব্রাহিম খাললুল্লাহ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন পপেল, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল মান্নান আকন্দ, পৌরসভার প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাকিব।

সভায় জরুরী ভিত্তিত্বে কুকুরের শরীরের টিকা প্রদানের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনায় উঠে আসে। এ জন্য মানুষের জীবন বাঁচানোর তাগিদে প্রয়োজনে উন্নয়নমুলক কর্মকান্ডের পাশাপাশি টিকা কিনার জন্য প্রকল্প হাতে নেয়ার পরামর্শ প্রদান করা হয়। যেহেতু সরকারি ভাবে গণটিকা কার্যক্রম বন্ধ, সে কারনে স্থানীয় ভাবে এর সমাধান জরুরী। সেজন্য এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করার জন্য স্থানীয় জাতীয় সংসদ সদস্যের সাথে পরামর্শ সিদ্ধান্ত গ্রহন করা হয়। উল্লেখ, গত সাত মাসে হাসপাতালের হিসাব মোতাবেক বিচ্ছিন্ন ভাবে কুকুর-শিয়ালের কামড়ে ৩০০জন আক্রান্ত ব্যক্তিকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad