Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ সার ও কৃষি উপকরণ বিতরণ

সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ সার ও কৃষি উপকরণ বিতরণ

সুুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খরিপ মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূূচির আওতায় ক্ষুদ্র ও প্রাান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ. সার, গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে বীজ, সার, গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো. কাইয়ুম চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতের আমীর মুহাম্মদ একরামুল হক, উপজেলা কৃষক দলের সভাপতি মো. ফারুক হোসেন প্রমূখ। জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার পনের ইউনিয়ন ও একটি পৌর সভার ৫ হাজার ১৫০ জন কৃষককে আমন ধান, ৯০ জনকে মরিচ, ৫৬০ জনকে গাছের চারা, ৩২৫ জনকে গ্রীস্মকালিন পেয়াঁজ, ৪০ জনকে লেবু, ১ হাজার ৪০০ জনকে গ্রীস্মকালিন শাক সবজি ও ৪ জনকে এয়ার ফ্লো মেশিনসহ বীজ, সার, গাছের চারা ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খরিপ মৌসুমে ধানসহ অন্যান্য ফসল সম্প্রসারণে এ ধরণের বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক হিসেবে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad