Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
ফটো কার্ড

সুন্দরগঞ্জে খাল খনন শুরু

সুন্দরগঞ্জে খাল খনন শুরু

সুন্দরগঞ্জ প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জর গান্ডার বিল খাল পুনঃ খননের কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মাজেদুর রহমান সর্বানন্দ ইউনিয়নের খাল খননের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি, বিএডিসির সহকারী প্রকৌশলী মো. গোলাম রব্বানী, উপজেলা বিএনপির আহবায়ক মো: বাবুল আহম্মেদ, উপজেলা জামায়োতের আমীর মো: শহিদুল ইসলাম মঞ্জু,

উপজেলা এবি পার্টির আহবায়ক মো: তাজুল ইসলাম, উপজেলা এনসিপির মূখ্য সমন্বয়ক মো: লুতফর রহমান বকসী, সর্বানন্দ ইউপি চেয়ারম্যান মো: জহুরুল ইসলাম প্রমুখ। উপজেলা বিএডিসির তত্বাবধানে সর্বানন্দ ইউনিয়নের নজরুল প্রি-ক্যাডেট প্রতিষ্ঠান হতে সর্বানন্দ গুচ্ছগ্রাম পর্যন্ত ২৯০০ মিটার দীর্ঘ এই খাল খননের কাজ শুরু হয়েছে। এতে ৩০ হাজার ঘনমিটার মাটি খনন করা হবে। খালটি খনন হলে ওই এলাকার মানুষ অনেকটা উপকৃত হবেন।

এলাকাবাসী জানান, দীর্ঘ দিন ধরে খালটি খনন না করার কারণে খালের বেশির ভাগ অংশ আবাদী জমিতে পরিণত হয়েছিলো। তাদের দাবি খালটি খনন হলে এটি পূর্বের রূপ ফিরে পাবে। সরকারের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad