Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সুন্দরগঞ্জে ফের অসুস্থ গরু জবাই, গরু মালিক ও ৬ কসাইয়ের জরিমানা

সুন্দরগঞ্জে ফের অসুস্থ গরু জবাই, গরু মালিক ও ৬ কসাইয়ের জরিমানা

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে ফের অসুস্থ গরু জবাই করার অপরাধে গরু মালিক ও ৬ জন কসাইকে ভ্রামম্যান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। সেই সাথে জবাইকৃত গরুর মাংস জব্দ করে তা মাটির নিচে পুতে রাখা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিত্বে গতকাল মঙ্গলবার সকালে উত্তর সাহাবাজ গ্রামের অসুস্থ গরুর মালিক মো. রফিকুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন প্রাণি সম্পদ অধিদপ্তর ও ভ্রামম্যান আদালতের বিচারক।

অসুস্থ গরু জবাই করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রামম্যান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ গরু মালিকের দশ হাজার টাকা জরিমানা করেন। তাঁর দেয়া তথ্যের ভিত্তিত্বে এবং প্রাণি সম্পদ অধিদপ্তরের মেডিকেল সনদ না নিয়ে পশু জবাই করার অপরাধে উপজেলার বিভিন্ন বাজারের ৬ জন কসাইয়ের প্রত্যেকের দুই হাজার এবং একজনের এক হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে অসুস্থ গরুর মাংস জব্দ করে তা মাটির নিচে পুতে রাখা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মো. মোজাম্মেল হক।

যাদের জরিমানা করা হয়েছে. তারা হলেন বামনডাঙ্গা হলমোড়ের কসাইয় মো. ফজলু মিয়া, পৌরসভার মো. আব্দুল্লাহ, মো. শাহিন মিয়া, রামভদ্রের সফিউল ইসলাম, রামগঞ্জ বাজারের মো. রেজাউল ইসলাম, বামনডাঙ্গা সুইচ গেটের মো. জহুরুল ইসলাম। উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার কে এম ইফতেখারুল ইসলাম বলেন, গরু মালিক ও কসাইদের সচেতন করার লক্ষে দীর্ঘ দুই মাস হতে উপজেলার বিভিন্ন গ্রামে উঠান বৈঠক করা হচ্ছে। তারপরও অনেকে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছে। সে কারনে বর্তমানে সুন্দরগঞ্জে অ্যানথ্রাক রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে।

গরু মালিক এবং কসাইদের সর্তক করার জন্য ভ্রামম্যান আদালত পরিচালনায় জোর দেয়া হয়েছে। উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে সত্যতা প্রামানিত হওয়ায় পশু আইনে তাদের জরিমানা করা হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad