Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  হয়।
গতকাল শনিবার সকালে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: কামরুল হাসানের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।  এতে বক্তব্য রাখেন হাসপাতালে আর এম ও ডাক্তার মো: আতিয়ার রহমান সোহাগ, সিনিয়ার নার্স মো: ফজলুল হক সরকার, মোছা: সাবিনা ইয়াসমিন, ফার্মাসিস্ট মো: ওবায়দুর রহমান থানার এসআই মো: মোবারক আলী,  ফারিয়ার সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহিন আল বাশার, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুল মান্নান আকন্দ,  সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ  উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ কামাল প্রমুখ। 
এর আগে একটি রেলি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন গাছের চারা রোপন করা হয়। সবাই মানসিক রোগীদের নিয়ে পরামর্শ প্রদান সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad