Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

সুরবাণী’র আয়োজনে গাইবান্ধায় বর্ষার উৎসবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সুরবাণী’র আয়োজনে গাইবান্ধায় বর্ষার উৎসবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোদাচ্ছেরুজ্জামান মিলু
বুধবার ১৯ আগস্ট গাইবান্ধার প্রাচীনতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুরবাণী সংসদের আয়োজনে এক আনন্দময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রাবণ শেষ হয়ে গেলেও বর্ষার রূপতো শেষ হয় নাই। আর সে জন্যেই তো বর্ষার উৎসবে শিরোনাম দিয়ে এক আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিলো গাইবান্ধার সুরবাণী সংসদ। শিল্পীদের সমবেত সংগীতে শুধু বর্ষা কেন মনে করিয়ে দেয় ফাগুনের কথা ও মনে করিয়ে দেয় আমাদের দেশের হারানো দিনের সব কালজয়ী সুরের কথা। বিভিন্ন গানের মধ্যে বাঙালির ফোকগানের সুরে দর্শকরাও যেন সেই সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপভোগ করলেন একের পর এক সব গান।

গাইবান্ধার স্কুল লেনের সুরবাণী সংসদের মঞ্চের সামনে বসে বিভিন্ন গানের সাথে কখনো বাঁশির করুণসুর আবার কখনো বাঁশির উদাস করা সুর সত্যিই উদাসী বানিয়ে দিয়েছিলো সেই রাতের দর্শকদের। গান গেয়েছেন আরিফ আহমেদ, স্মৃতি, মিষ্টি রানী, জাহিদ হাসান সবুজ, জহুরুল ইসলাম, রোজিনা নাহিদ ফারজানা শিমুল, মাসুদ মেহেদী, জেসমিন আকতার মুক্তিসহ অন্যান্যরা। শিশুদের দলীয় নৃত্য ছিলো একেবারে মনোমুগ্ধকর। পর পর দুইটি দলীয় নৃত্য পরিবেশন করে শিশুদের মাঝেও যেন আলাদা একটা দীপ্ততার ছোঁয়া দেখা গেল। শিল্পীদের সাথে যন্ত্রসংগীতে সংগত করেছেন কি-বোর্ডে এস এম স্বাধীন, তবলায় তুলসী সাহা, প্যাডে মানিক বর্মন ও অন্যান্য যন্ত্রসংগীত শিল্পীরা।

সুরবাণী সংসদের সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গীতিকার অমিতাভ দাশ হিমুনের উপস্থাপনায় এবং শাহ মুশফিকুর রহমান মন্ডার সভাপতিত্বে আলোচনা করেন গাইবান্ধা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে এম রেজাউল হক, বিগ্রেডিয়ার জেনারেল (অব:) রাকিবুর রহমান ডালেস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad