Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সুস্থতার পথে তানিয়া বৃষ্টি: দ্রুতই চেনা ভুবনে ফেরার প্রত্যাশা

সুস্থতার পথে তানিয়া বৃষ্টি: দ্রুতই চেনা ভুবনে ফেরার প্রত্যাশা

অনলাইন ডেস্ক ►

দীর্ঘ আট মাস মস্তিষ্কে টিউমারের চিকিৎসা ও কেমোথেরাপির লড়াই শেষে সুস্থ হয়ে ওঠার পথে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাড়িতে বিশ্রামে থাকলেও, কাজের প্রতি অদম্য আগ্রহ নিয়ে খুব দ্রুতই অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

নিজের শারীরিক অবস্থা নিয়ে তানিয়া বৃষ্টি জানান, ‘আল্লাহর রহমতে আগের চেয়ে এখন বেশ ভালো বোধ করছি। ছয় মাসের কেমোথেরাপির সাইকেলের মধ্যে চার মাস ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই পর্ব শেষ হলে এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমারের বর্তমান অবস্থা নিশ্চিত করা হবে।’

চিকিৎসাকালীন ওষুধের প্রভাবে ও অস্ত্রোপচারের ফলে নিজের শারীরিক পরিবর্তনের বিষয়েও অকপটে কথা বলেছেন এই অভিনেত্রী। তিনি জানান, ওষুধের প্রতিক্রিয়ায় ওজন বেড়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক, যা নিয়ে অনেকেই মন্তব্য করলেও তিনি মূলত নিজের স্বাস্থ্যের উন্নতির দিকেই মনোযোগ দিচ্ছেন।

অসুস্থতার এই সময়ে মিডিয়ার সহকর্মী ও কলাকুশলীদের কথা খুব মনে পড়ছে বলে জানান তিনি। তানিয়া বৃষ্টির ভাষায়, ‘শোবিজের মানুষগুলো আমার পরিবারের অংশ। তাদের অনেকেই নিয়মিত খোঁজ নিয়েছেন, আমাকে দেখতে এসেছেন। তাদের ভালোবাসা আর ফেরার অপেক্ষার কথাগুলো আমাকে এই কঠিন সময়ে মানসিক শক্তি জুগিয়েছে।’

অভিনয়ই যার প্রাণ, সেই তানিয়া বৃষ্টি কাজে ফেরার জন্য মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। চলতি মাসেই আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা ভুবনে ফিরতে চান তিনি। অনুরাগীদের কাছে নিজের সুস্থতা ও সুন্দরভাবে কাজে ফেরার জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad