Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান দুই প্রতিষ্ঠানের লাখ টাকা জরিমানা

সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান দুই প্রতিষ্ঠানের লাখ টাকা জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান ব্যবহারের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ সোনাখালী সরকারপাড়া ও বানিয়াপাড়া এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সমন্বয়ে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত এ ব্যবস্থা নেয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দক্ষিণ সোনাখালী সরকারপাড়া এলাকায় ‘এনার্জি ডাবল প্লাস দই’ নামের প্রতিষ্ঠানে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ক্ষেত্রে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা প্রয়োগ করা হয়েছে। এ ছাড়া সৈয়দপুরের বানিয়াপাড়া এলাকায় ‘হিরা ফুড প্রোডাক্টস’ নামের আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা বলেন, জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। খাদ্যে ভেজাল বা নিষিদ্ধ উপাদান ব্যবহার, পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি এবং অস্বাভাবিক দামে পণ্য বিক্রির মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসআরবি-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, অবৈধ মজুতদারি বন্ধ এবং বাজারে অনিয়ম নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের পাশাপাশি খাদ্যে ভেজালের বিরুদ্ধেও ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad