Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

সৌন্দর্য বর্ধন বিতর্ক ও কেয়া পায়েলের অকপট স্বীকারোক্তি

সৌন্দর্য বর্ধন বিতর্ক ও কেয়া পায়েলের অকপট স্বীকারোক্তি

অনলাইন ডেস্ক►

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে নিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন চলছিল। নেটিজেনদের দাবি ছিল, চেহারায় বড় ধরনের পরিবর্তন আনতে তিনি প্লাস্টিক সার্জারির আশ্রয় নিয়েছেন। অবশেষে এসব আলোচনা ও সমালোচনার মুখে বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজে। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়ে তিনি স্পষ্ট করেন তার অবস্থানের কথা।

কেয়া পায়েল বলেন, আমি বিশ্বাস করি প্রতিটি মানুষই বিধাতার সৃষ্টি হিসেবে সুন্দর। ছোটবেলা থেকেই আমি আমার লুকের জন্য প্রশংসা পেয়েছি, তাই কৃত্রিম উপায়ে সুন্দর হওয়ার আলাদা কোনো আকাঙ্ক্ষা আমার ছিল না। তবে নিজের একটি বিউটি সেলুন থাকার সুবাদে রূপচর্চা ও আধুনিক বিউটি ট্রিটমেন্টের প্রতি তার আগ্রহ তৈরি হয়। সেই কৌতূহল থেকেই চেহারায় সামান্য কিছু পরিবর্তন বা টাচ-আপ করিয়েছিলেন তিনি।

কিন্তু ভক্তরা বিষয়টি ইতিবাচকভাবে নেননি। তাদের নেতিবাচক প্রতিক্রিয়া দেখে অভিনেত্রী কিছুটা বিব্রত এবং অনুতপ্ত। তিনি রসিকতা ও আক্ষেপের সুরে বলেন, আমার দর্শকরা বিষয়টি যেভাবে নিয়েছেন, তাতে আমি মনে মনে বলেছি- মাফ চাই, আর এমনটা হবে না।

এ সময় কেয়া পায়েল এ দেশের মানুষের হুজুগে মেতে ওঠার প্রবণতা নিয়ে সমালোচনা করেন। তিনি মনে করেন, আমাদের দেশের মানুষ অনেক সময় সত্য-মিথ্যা যাচাই না করেই আবেগের বশবর্তী হয়ে মন্তব্য করে। পাঁচ বছর আগের ছবির সঙ্গে বর্তমানের তুলনা করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। উল্লেখ্য, বর্তমানে কেয়া পায়েল অভিনীত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকটি দর্শকমহলে বেশ প্রশংসিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad