Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
ফটো কার্ড

স্বস্তিকার হাতে দিদি নাম্বার ওয়ান কী বললেন রচনা?

স্বস্তিকার হাতে দিদি নাম্বার ওয়ান কী বললেন রচনা?

অনলাইন ডেস্ক ►
প্রায় দেড় দশক ধরে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান-এর প্রধান মুখ ছিলেন টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি। দীর্ঘদিনের এই যাত্রায় অনুষ্ঠানটির সঙ্গে তার নাম এমনভাবে জড়িয়ে যায় যে, অনেক দর্শকের কাছে ‘দিদি’ মানেই ছিলেন রচনা। তবে এবার সেই অধ্যায়ের ইতি টেনে নতুন মৌসুমে সঞ্চালকের দায়িত্ব নিতে যাচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোর মাধ্যমে জি বাংলা আনুষ্ঠানিকভাবে স্বস্তিকা মুখার্জিকে অনুষ্ঠানের নতুন দিদি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। শুধু সঞ্চালক পরিবর্তনই নয়, নতুন সিজনে আসছে একাধিক নতুনত্বও। এতদিন চারজন প্রতিযোগীকে নিয়ে খেলা পরিচালিত হলেও এবার একসঙ্গে অংশ নেবেন ১০ জন প্রতিযোগী। দর্শকদের জন্য যুক্ত করা হয়েছে নতুন নতুন গেম সেগমেন্ট ও নানা চমক। পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে সম্প্রচারের সময়েও। আগে বিকেলে প্রচারিত হলেও নতুন মৌসুম থেকে অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে প্রচার হবে। আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে নতুন এই যাত্রা।

অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর কারণ জানাতে গিয়ে রচনা ব্যানার্জি জানান, কাজের চাপের কারণেই তিনি নিয়মিতভাবে সময় দিতে পারছিলেন না। তবে একই সঙ্গে তিনি আরও জানান, অনুষ্ঠানটিকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত ছিল চ্যানেল কর্তৃপক্ষের, আর সে বিষয়ে তার কোনো আপত্তি নেই। তবে নতুন সঞ্চালক ও চ্যানেলের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন রচনা। তার ভাষায়, ওদের প্রমাণ করে দেখাতে হবে, রচনা ব্যানার্জির বিকল্প কেউ হতে পারে। আমি সেটাই দেখার অপেক্ষায় আছি। এই শো আজ যে জায়গায় পৌঁছেছে, সেখানে আমারও অবদান রয়েছে।

অন্যদিকে, স্বস্তিকা মুখার্জির আগমনকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। দীর্ঘদিনের জনপ্রিয় এই অনুষ্ঠান নতুন সঞ্চালক, নতুন নিয়ম ও নতুন উপস্থাপনায় দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad