Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কার্পেট বিতরণ

হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কার্পেট বিতরণ

পলাশবাড়ী প্রতিনিধি ►
গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কার্পেট বিতরণ করা হয়েছে। রাজনগর সমাজ কল্যাণ মহিলা সমিতির উদ্যোগে ধারাবাহিক বিতরণের অংশ হিসেবে রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে থেকে রাত পর্যন্ত উপজেলার বেতকাপা ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখায় সমূহে কার্পেট বিতরণ করা হয়।

এসব কার্পেট বিতরণ করেন অত্র সমিতির সভানেত্রী মোকারেমা আহম্মেদ আইভী ও বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান সৈকত। এসময় লাবু মিয়া, খাজা মিয়া, এরশাদ আলী, শহীদ মিয়া, আলেক উদ্দিন, মিজান মিয়া, রিমন মিয়া ছাড়াও মাদ্রাসা ও এতিমখানার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত মাদ্রাসা গুলো হচ্ছে বেতাকাপা ইউনিয়নের সাতারপাড়া- সাকোয়া বটেরতল ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও পাঞ্জেখানা, বেতকাপা চৌধুরীপাড়া খোদাবকস স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, হাসনেরপাড়া সৌদি মসজিদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা,

বলরামপুর জান্নাতুল মাওয়া হাফিজিয়া মাদ্রাসা ও পাঞ্জেখানা এবং হরিপুর-রাজনগর মফিজ উদ্দিন ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুরা কার্পেট পেয়ে ভীষন আনন্দিত হয়েছেন এবং সমিতির সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad