Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

হামে মৃত্যু বেশি ঢাকায়, কম রংপুরে

হামে মৃত্যু বেশি ঢাকায়, কম রংপুরে

অনলাইন ডেস্ক ►
গত ১৫ মার্চের পর থেকেই হামের প্রকোপ ভয়াবহ রূপ নেয় দেশে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৮ হাজার ৫৯১ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৪২৪ রোগীর।

মোট মৃতের মধ্যে ৬৮ জন নিশ্চিত হাম আক্রান্ত ছিল।
আর ৩৫৬ জন ছিল সন্দেহভাজন হাম রোগী। হাম ও হাম উপসর্গে মৃতরা অধিকাংশই শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ঘেঁটে দেখা গেছে, বিভাগভিত্তিক হামে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকাতে। এই বিভাগে এখন পর্যন্ত ১৮৬ জনের মৃত্যু হয়েছে।

যার মধ্যে ৪৪ জনেরই মত্যু নিশ্চিত হামে। অন্যদিকে সবচেয়ে কম মৃত্যু রংপুরে; এই বিভাগে হাম সন্দেহভাজন ৪ রোগীর মৃত্যু হয়েছে।
বিভাগ অনুযায়ী, এ ছাড়া রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগে যথাক্রমে ৮০, ৩৯, ৩৭, ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট বিভাগে ২৯ এবং খুলনা বিভাগে ১৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১১ মে) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হাম উপসর্গে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিত হামে। সন্দেহভাজন হাম রোগী ৬ জন। এ সময়ে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ শিশু। যার মধ্যে ৮৭ জনের হাম নিশ্চিত।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad