Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
ফটো কার্ড

৫ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা

৫ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের ৫টি বিভাগের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। 

এই ঝড়ের সময় বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার জানমালের নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানিয়েছেন, সাধারণত এপ্রিল মাসে এত বেশি বৃষ্টিপাত দেখা যায় না। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই বৃষ্টিপাত আরও অন্তত চার দিন অব্যাহত থাকতে পারে। হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তনে প্রকৃতি ও কৃষিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad