Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে

সরকারি অনুদানের ‘ভাঙন’ এবার ওটিটিতে দেখা যাবে

সরকারি অনুদানের ‘ভাঙন’ এবার ওটিটিতে দেখা যাবে

মাধুকর ডেস্ক

২০২২ সালের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মির্জা সাখওয়াৎ হোসেন পরিচালিত সিনেমা ‘ভাঙন’। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও ফজলুর রহমান বাবু। ২০২৪ সালের ডিসেম্বরে অভি কথাচিত্র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় সিনেমাটি। ভাঙন এবার আসছে ওটিটিতে।

৫ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তিপাবে ভাঙন। গতকাল ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে ভাঙনের মুক্তির তারিখ জানায় আইস্ক্রিন। রাজধানীর এক বস্তিতে বসবাস করা ভাসমান মানুষদের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ভাঙন।

ভাঙন সিনেমায় মৌসুমী অভিনয় করেছেন জুলি নামের চরিত্রে। রেলস্টেশনে চুড়ি-ফিতা বিক্রি করে সে। ফজলুর রহমান বাবু অভিনয় করেছেন মোহন গাইন নামে। সে পেশায় বংশীবাদক। ঘর-সংসারহীন মোহন থাকে রেলস্টেশনে। একসময় চুড়িওয়ালি জুলির (মৌসুমী) প্রেমে পড়ে। তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে। জুলিও তাকে আপনজন ভেবে নেয়। তার কাছে নিজের ফেলে আসা জীবনের গল্প বলে। মৌসুমী ও বাবু ছাড়াও ভাঙনে পকেটমার চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad