Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ১১ বার দেখা হয়েছে

সোনাতলায় দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী

সোনাতলায় দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

সোনাতলায় দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল বাংলাদেশ সেনাবাহিনী। আজ (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার সোনাতলা সরকারি নাজির আখতার কলেজে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

১১ পদাতিক ডিভিশনের অধীন দি স্ট্রাইকিং টুয়েলভ (১২ ই বেঙ্গল) এবং ২১ ফিল্ড অ্যাম্বুলেন্স-এর সার্বিক ব্যবস্থাপনায় সকাল ৯ টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগ, চর্মরোগ, নারী ও শিশু স্বাস্থ্য, জ্বর-সর্দি, ডায়াবেটিস, রক্তচাপসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। একই সঙ্গে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিধি, পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad