
সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলা সদরের পাঠানোছা ও খোর্দ্দপাঠানোছা গ্রামে পৃথক ভাবে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের সমর্থনে দু’টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বনগ্রাম ইউনিয়ন ওয়ার্ড বিএনপি এই বৈঠকের আয়োজন করে। সভা দু’টিতে সভাপতিত্ব করেন বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তা মিয়া।
বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের বিএনপির প্রার্থী অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল ও সদস্য সচিব আব্দুস ছালাম, যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাক আহমেদ শাকিল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সফিউল উসলাম স্বপন, জেলা তাতী দলে অহ্বায়ক সাজ্জাত হোসেন পল্টন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, বিএনপি নেতা ও সাবেক ইউপি মেম্বর শাহাজাহান সরকার, সাবেক ইউপি মেম্বর আব্দুল ওয়াহেদ আজমী, বিএনপি নেতা শাহ আলম প্রমূখ।