Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৫৪ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

গোবিন্দগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী সুফিয়া ইসলাম সুপ্তাকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী শামীম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শামীম দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের আব্দুল কুদ্দুস সবুরের পুত্র। গত সোমবার রাতে পুলিশ নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার ও তার ম্বামীকে গ্রেফতার করেছে। ঘটনার সাথে জড়িত অভিযুক্ত অন্যরা পলাতক রয়েছে। মরদেহটি গত মঙ্গলবার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা শফিকুল ইসলাম আকন্দ বাদী হয়ে শামিম, তার বাবা ও বোনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বগুড়ার বাদুরতলার শফিকুল ইসলামের কন্যা সুফিয়া ইসলাম সুপ্তার সাথে প্রায় ১২ বছর  আগে শামীমের বিয়ে হয়। কিন্ত দাম্পত্য জীবনে তাদের কোন সন্তান সন্ততি না হওয়ায় প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়া হতো। মাঝে মাঝেই স্বামী ও তার পরিবারের লোকজন তাকে মারপিটসহ নানাভাবে নির্যাতন করতো। এ সব ঘটনায় একাধিকবার শালিশী বৈঠকে করা হয়। তারপরে তাদের মনোমালিন্য চলতেই থাকে। একই কারণে গত সোমবার সন্তান না হওয়া নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্বামী ও তার পরিবারের লোকজন সুপ্তাকে মারপিট করলে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেয়ার পথে সুপ্তার মৃত্যু হয়। মৃত্যু দেহ রেখে শামীম ও পরিবারের লোকজন পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে সুপ্তার স্বামী শামীমকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad