Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫ ঘন্টা আগে
  • ১৭ বার দেখা হয়েছে

গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান

গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২(সদর) আসনের প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের নিয়ে আজ (৪ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে জনগণের মুখোমুখি অনুষ্ঠান হয়েছে। সুশাসনের জন্য নাগরিক-সুজন স্থানীয় পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সুজন জেলা শাখার সভাপতি জিয়াউল হক কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। আঞ্চলিক সমন্বয়ক রাজেশ কুমার দে এর সঞ্চালনায় জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মাজেদ (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী মিহির ঘোষ (কাস্তে), বাসদ- মার্কসবাদী  মনোনীত প্রার্থী আহসানুল হাবীব সাঈদ (কাঁচি) ও জনতার দল মনোনীত প্রার্থী শাহেদুর জাহান (কলম)। অনুষ্ঠানে বক্তৃতায় প্রার্থীরা জনগণের প্রতি অঙ্গীকার করেন। এসময় জনগণও ‘আমার ভোট আমি দেব, বুঝে শুনে দেবো’ বলে শপথ করেন।

বক্তৃতায় প্রার্থীরা পৃথক পৃথকভাবে বলেন, এলাকার উন্নয়নের আগে ব্যক্তিগত চরিত্র উন্নয়ন করা প্রয়োজন। নির্বাচিত হলে তিনি নিজে দুর্নীতি করবেন না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেবেন না। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায়- ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সুবিধার সৃষ্টি করবেন। তারা আরও বলেন, এলাকার বেকার সমস্যা সমাধানে শিল্পভিত্তিক কলকারখানা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ ও সরকারি বরাদ্দের টাকা যথাযথ ব্যয়ের ব্যবস্থা করবেন। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো ছাড় নয়, মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তুলতে সর্বাত্মকভাবে কাজ করবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে ৭ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে রয়েছেন মো. আনিসুজ্জামান খান বাবু (ধানের শীষ), মো. আব্দুল করিম (দাঁড়িপাল্লা), মো. আব্দুর রশীদ সরকার (লাঙ্গল), মো. শাহেদুর জাহান (কলম), মিহির কুমার ঘোষ (কাস্তে), আহসানুল হাবীব সাঈদ (কাঁচি), মোহাম্মদ আব্দুল মাজেদ (হাত পাখা)। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৪৬০ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ২ হাজার ৩৭, নারী ২ লাখ ৯ হাজার ৪১২ ও তৃতীয় লিঙ্গের ১১ জন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad