Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ৫২ বার দেখা হয়েছে

সুন্দরগঞ্জে শ্যামল ছায়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জে শ্যামল ছায়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের বালার ছিড়ায় শ্যামল ছায়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শ্যামল ছায়া যুব সংর্ঘের আয়োজনে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কুপতলা ফুটবল একাদশ বনাম ধোপাডাঙ্গা শহীদ জিয়া ফুটবল একাদশ। 

নির্ধারিত সময় পরবর্তীতে ট্রাই ব্রেকারে ৪-৫ গোলে কুপতলা ফুটবল একাদশকে হারিয়ে ধোপাডাঙ্গা শহীদ জিয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়। পরে বিজয়ী ও বিজীতদের মাঝে একটি মোটরসাইকেল ও একটি ফ্রিজ পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় পাটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পাটির সাবেক এমপি মো. ওয়াহেদুজামান সরকার বাদশা, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডল, রামজীবন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শামসুল হুদা সরকার, জাতীয় পাটির নেতা এটিএম এনামুল হক মন্টু প্রমুখ। এই ফুটবল খোলায় কমপক্ষে ২০ হাজার দর্শানাথী উপস্থিত হয়ে ছিলেন। 

জাতীয় পাটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যুব সমাজকে উজ্জীবিত করতে পারে। তাই গ্রাম-গঞ্জে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। তা না হলে যুব সমাজ অন্য পথে ধাবিত হবে। গ্রাম বাংলার ঐতিহ্য ফিরে আনতে হবে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad