Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ৩১ বার দেখা হয়েছে

সুন্দরগঞ্জে ভোটের মাঠ নারীর দখলে, প্রচারণা তুঙ্গে

সুন্দরগঞ্জে ভোটের মাঠ নারীর দখলে, প্রচারণা তুঙ্গে

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►

শেষ মহুত্বে এসে প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। কৃষি কাজে পুরুষরা ব্যস্ত থাকায় ভোটের মাঠ যেন এখন নারী ভোটারের দখলে। প্রতিদিন কমপক্ষে পঞ্চশ জন হতে দেড়’শ নারী কর্মী দলবেঁধে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম-গঞ্জের রাস্তা-ঘাটে, ভোটারের বাড়িতে গিয়ে স্ব স্ব প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা এবং হ্যান্ড বিল বিতরণ করছেন। 

এবারে নারীদের প্রচারণা নতুন ধারার চমক সৃষ্টি করেছে। প্রচারণার দিক থেকে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ত্রি-মুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। ভোটারদের দাবি এই আসনে জামায়াতের মো. মাজেদুর রহমান, জাতীয় পাটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন সরদারের মধ্যে লড়াই হবে। এখন পর্যন্ত তেমন অবস্থান তৈরি করতে না পারলেও হাল ছাড়েননি বিএনপির প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। 

হরিপুর ডাঙ্গার চরের সাধারণ ভোটার আব্দুর রাজ্জাক বলেন, এই আসনটি লাঙলের হাত থেকে দাঁড়িপাল্লার কাছে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে লাঙল মরন কামড় দিয়েছেন আসনটি উদ্ধারের জন্য। সেই সাথে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন সরদার এমপি হওয়ার জন্য আদাজল খেয়ে দিনরাত নারীদের নিয়ে ভোটের মাঠ ঘুড়ে বেড়াচ্ছেন। বিএনপির প্রার্থী এখন পর্যন্ত তেমন অবস্থান তৈরি করতে পারেননি। জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতের প্রার্থী মো. মাজেদুর রহমান ও জাতীয় পাটির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সেইসাথে স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন সরদার হাল ছাড়ছেন না।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad