
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগণের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সি-সার্কেল এ বি এম রশিদুল বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক, গোবিন্দগঞ্জ থানা পুলিশ পরির্শক তদন্ত পবিত্র কুমারসহ ব্রিফিংয়ে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাবৃন্দ। অনুষ্ঠানে নির্বাচনী আইন, আচরণবিধি প্রতিপালন, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।