Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে

দিনাজপুরের ৫ টিতে বিএনপি, ১ টিতে স্বতন্ত্র জয়ী

দিনাজপুরের ৫ টিতে বিএনপি, ১ টিতে স্বতন্ত্র জয়ী

দিনাজপুর: প্রতিনিধি ►

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে ৫টি বিএনপির প্রার্থী ও ১ টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত দুইটা ৩০ মিনিটে দিনাজপুর জেলা ইদানিং কর্মকর্তা রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ীরা হলেন দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জু  (ধানের শীষ) ১ লাখ ৭৯ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর মো. মতিউর রহমান (দাঁড়িপাল্লা) ১ লাখ ১৭ হাজার ৪৮১ ভোট পেয়েছেন।

দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে বিএনপির প্রার্থী মো. সাদিক রিয়াজ পিনাক (ধানের শীষ) ১ লাখ ৩৯ হাজার ৬২২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এ কে এম আফজালুল আনাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৮৭ ভোট।

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম (ধানের শীষ) ১ লাখ ৪০ হাজার ৬০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. মাইনুল আলম (দাঁড়িপাল্লা) ১ লাখ ৩৬ হাজার ২৩৯ ভোট পেয়েছেন।

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির আখতারুজ্জামান মিয়া (ধানের শীষ) ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট  পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আফতাবউদ্দীন মোল্লা(দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট।

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী এ জে এম রেজওয়ানুল হক (তালা) ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মোঃ আব্দুল আহাদ (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট।

দিনাজপুর-৬(বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনে বিএনপির  আবু জাফর মো. জাহিদ হোসেন (ধানের শীষ) ২ লাখ ০৫ হাজার ১১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা) ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad