Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে

নাপোলি আমার সঙ্গে কুকুকের মতো আচরণ করত

নাপোলি আমার সঙ্গে কুকুকের মতো আচরণ করত

অনলাইন ডেস্ক ►

২০২২-২৩ মৌসুমে নাপোলির ঐতিহাসিক সিরি আ শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন ভিক্টর ওসিমেন। কিন্তু বছর ঘুরতেই ক্লাবের রোষানলে পড়েন তিনি। সমর্থকদের ভালোবাসাও হারিয়ে ফেলেন নিমিষে। ক্যারিয়ারের সেই অসহনীয় সময়ের কথা আড়াই বছর পর এসে খোলাসা করলেন ওসিমেন। যে ক্লাবকে সাফল্যের চূড়ায় তুলেছিলেন, সেই ক্লাবের কর্তাদেরই এবার কাঠগড়ায় তুললেন নাইজেরিয়ান স্ট্রাইকার।

৩৩ বছরের অপেক্ষা শেষে ২০২২-২৩ মৌসুমে ইতালিয়ান লিগে চ্যাম্পিয়ন হয় নাপোলি। এতে বড় ভূমিকা ছিল ওসিমেনের। লিগের ওই মৌসুমে ৩২ ম্যাচে ২৬ গোল করেন তিনি। ২০২৩ সালে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জেতেন। কিন্তু চমক জাগানো ওই সাফল্যের বছর পার হতেই তাকে ঘিরে নাপোলিতে সবকিছু বদলে যায়। দুই পক্ষের সম্পর্ক তলানিতে ঠেকে। স্কোয়াড থেকেও তাকে ছেটে ফেলা হয়।

তখন আরেক ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে তার যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হলেও নাপোলি সেটা হতে দেয়নি বলেও অভিযোগ ওসিমেনের। পরে তিনি তুরস্কের ফুটবল ইতিহাসের রেকর্ড ট্রান্সফার ফিতে যোগ দেন গালাতাসারাইয়ে। সেই দলের হয়েই কাল রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে জুভেন্টাসকে ৫-২ গোলে গুঁড়িয়ে দেন ওসিমেন ও তার সতীর্থরা।

গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে নাপোলিতে থাকার সময়ে ঘটনাপ্রবাহের বিস্তারিত জানিয়েছেন ওসিমেন, ‘আমাদের মধ্যে পরস্পরের প্রতি বিশ্বাসের ভিত্তিতে একটা মৌখিক চুক্তি হয়েছিল যে, আমি ইচ্ছা করলে পরের গ্রীষ্মে অন্য ক্লাবে চলে যেতে পারব। কিন্তু ওই প্রতিশ্রুতি অন্য পক্ষ থেকে আর রক্ষা করা হয়নি।’

সাক্ষাৎকারে ওসিমেন এক বিস্ফোরক অভিযোগও করেছেন, ‘তারা আমাকে যেকোনো জায়গায় খেলতে পাঠানোর চেষ্টা করেছিল। তারা আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করত। এখানে যাও, ওখানে যাও, এটা করো, ওটা করো...। ক্যারিয়ার গড়তে আমি অনেক কষ্ট করেছি এবং ওই ধরনের আচরণ আমি মেনে নিতে পারিনি। আমি কারো খেলার পুতুল নই।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad