Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫ ঘন্টা আগে
  • ৭ বার দেখা হয়েছে

সাদুল্লাপুরে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত

সাদুল্লাপুরে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত

সাদুল্লাপুর প্রতিনিধি ►

সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দমোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি হলেন, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত. লাল মিয়ার ছেলে লেবু মিয়া ওরফে ভুন্ডুল (৩০) ও একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের দানেজ মিয়ার ছেলে মইনুল ইসলাম (৫০)। পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম খান জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্ট আছে। 

পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার ভোর ৪টার দিকে জনৈক এক নারী ঢাকা থেকে পলাশবাড়ীর উপজেলার ঠুটিয়াপুকুর এসে দূরপাল্লার বাস থেকে নামেন। সেখান থেকে তাঁর স্বামীর রিক্সাভ্যানযোগে ঠুটিয়াপুকুর-সাদুল্লাপুর সড়ক ধরে বাড়ীর পথে রওনা হন। পথে ওই সড়কের সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট ব্রীজ (ভাঙ্গা ব্রীজ) এলাকায় পৌঁছালে ৫-৬ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা ধাওয়া করলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের একটি মোটরসাইকেলযোগে নিয়ন্ত্রণ হারিয়ে খোর্দ্দমোজাহিদপুর এলাকায় সড়কে ছিটকে পরে যায়। এরপর এলাকাবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই দুইজন ছিনতাইকারী মারা যায়। বাকীরা কৌশলে পালিয়ে যায়। 

সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের লাশ ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad