Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে

চলে গেলেন নৃত্য প্রশিক্ষক গোপাল প্রসাদ

চলে গেলেন নৃত্য প্রশিক্ষক গোপাল প্রসাদ

নিজস্ব প্রতিবেদক ►

না ফেরার দেশে চলে গেলেন গাইবান্ধার একজন দক্ষ ও সৃজনশীল নৃত্য প্রশিক্ষক গোপাল প্রসাদ। বেশ কছুদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগের অসুস্থতায় ভুগছিলেন। তিনি অঅজ শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে পরলোকগমন করেন। তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। 

উল্লেখ্য নৃত্য প্রশিক্ষক গোপাল প্রসাদ দীর্ঘদিন রংপুরে নৃত্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার পর ১৯৮৫ সালে গাইবান্ধায় চলে আসেন। তিনি গাইবান্ধার সুরবাণীতে নৃত্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি তার বাড়িতে নৃত্য প্রশিক্ষণার্থীদের নিয়মিতভাবে প্রশিক্ষণ দিয়ে অনেক শিল্পী তৈরি করেছেন যারা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ভুমিকা রেখে যাচ্ছেন। তিনি রংপুরের কুঞ্জলাল পদক এবং গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির পদক পেয়েছেন। তাঁর মৃত্যুতে গাইবান্ধার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 গোপাল প্রসাদের মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্র, মোহনা সাংস্কৃতিক সংগঠন, উদীচী গাইবান্ধা, সুরবাণী, মেঘদূত, গাইবান্ধা থিয়েটার, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস), অন্তরঙ্গ থিয়েটার, গাইবান্ধা লেখক ফোরাম, রংপুর বিভাগীয় লেখক পরিষদের গাইবান্ধা জেলা কমিটি, প্রগতি লেখক সংঘ ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন। শুক্রবার দুপুরে গাইবান্ধা পূর্বপাড়ার পৌর শ্মশানে গোপাল প্রসাদের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad