Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-২-২০২৬, সময়ঃ সকাল ০৯:৫১
  • ১৩ বার দেখা হয়েছে

নেটফ্লিক্সের ২১৫ কোটির প্রস্তাব ফেরাল যশরাজ ফিল্মস

নেটফ্লিক্সের ২১৫ কোটির প্রস্তাব ফেরাল যশরাজ ফিল্মস

অনলাইন ডেস্ক ►

স্পাই বা গুপ্তচর নিয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি তৈরি করেছে বলিউডের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। এ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘আলফা’। যেখানে প্রথমবার নারী গুপ্তচর থাকবেন কেন্দ্রীয় চরিত্রে। আর ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট ও শর্বরী ওয়াগ।
ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ বেশ। সেই সুবাদে নেটফ্লিক্স চাইছে ছবিটি সরাসরি তাদের প্ল্যাটফর্মে মুক্তি দিতে। এ জন্য ২১৫ কোটি রুপির প্রস্তাব দিয়েছিল। কিন্তু তা ফিরিয়ে দিয়েছে যশরাজ। প্রতিষ্ঠানটির ইচ্ছা, ছবিটি সরাসরি প্রেক্ষাগৃহেই মুক্তি দেওয়া হবে। গত কয়েক বছরে স্পাই ছবিগুলোর ব্যবসা তুঙ্গে। তাই শিব রাওয়ালের এ ছবি নিয়েও প্রেক্ষাগৃহে বাজি ধরতে চায় যশরাজ ফিল্মস।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad