Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-২-২০২৬, সময়ঃ সকাল ০৯:৫৬
  • ১৪ বার দেখা হয়েছে

কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে ছাগল বিতরণ

কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে ছাগল বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

আরডিআরএস বাংলাদেশ-এর সহায়তায় রংপুরের কাউনিয়া উপজেলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। উপজেলার মহেশা এলাকার প্রবাসী ফারুক মিয়া এবং মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের সাদুল্লাহ গ্রামের প্রবাসী আল আমিন মিয়া বিদেশে গিয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরত আসেন। দেশে ফিরে তাদের পারিবারিক আর্থিক অবস্থা চরমভাবে দুর্বল হয়ে পড়ে।

এ অবস্থায় তাদের পুনর্বাসনের লক্ষ্যে প্রত্যেককে ১৯ হাজার ৮শ’ টাকা মূল্যের দুটি করে ছাগল বিতরণ করা হয়। ছাগল বিতরণ করেন কুরশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ-এর এফএসটিআইপি (FSTIP)  প্রজেক্ট অফিসার মো: আব্দুর রহমান, কমিউনিটি মবিলাইজার জাহাঙ্গীর হোসাইন ও আইভি বেগম প্রমুখ।

জানা গেছে, প্রকল্পটির আর্থিক সহায়তা প্রদান করেছে United States Department of State  এবং কারিগরি সহায়তা দিচ্ছে Winrock International। এ উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে টেকসই আয়বর্ধক কার্যক্রম গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad