Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-২-২০২৬, সময়ঃ সকাল ১০:০৮
  • ১৬ বার দেখা হয়েছে

ঢাকায় বাড়বে দিনের তাপমাত্রা

ঢাকায় বাড়বে দিনের তাপমাত্রা

অনলাইন ডেস্ক

দূষিত বায়ু ও তাপমাত্রা বৃদ্ধির কারণে হুমকির মুখে পড়তে যাচ্ছে ঢাকার জনজীবন। সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও ধীরে ধীরে বাড়ছে রোদের প্রখরতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দিন থাকবে রৌদ্রোজ্জ্বল। ফলে সকালের তুলনায় দিনে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে। এতে আরও বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও হালকা বাড়তে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। গতকাল (মঙ্গলবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ২৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad