
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখাসহ অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার গোবিন্দগঞ্জ বিপিএড কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, যুগ্ন সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক জহুরুল হক জাহিদ, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম প্রধান বিপ্লব, উপজেলা বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহনেওয়াজ পল্লব, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলামিন রনি, সদস্য সচিব মনির হোসেন, সিনিয়র যুগ্ন-আহবায়ক গোবিন্দ কুমার দাস, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও ইফতার মাহফিলে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।