
অনলাইন ডেস্ক ►
অভিনয়ে মান্না, শাবনূর, পূর্ণিমা, রাজ্জাক। পরিচালক এফ আই মানিক। সকাল ১০টা ৪০ মিনিট, আরটিভি। গল্পসূত্র : ভাবনার বাবা তার নামে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ গড়ে তোলে। বিদেশ থেকে পড়াশোনা করে এসে সেই প্রতিষ্ঠানের দায়িত্ব নেয় ভাবনা। বদমেজাজি ও অহংকারী ভাবনার সঙ্গে কারখানার শ্রমিকদের সঙ্গে প্রায়ই লেগে যায়। শ্রমিক নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে কারখানার শ্রমিক নেতা রাজু। প্রতিশোধ নিতে কৌশলে রাজুকে বিয়ে করে ভাবনা।