Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-৩-২০২৬, সময়ঃ দুপুর ০১:০০
  • ২৯ বার দেখা হয়েছে

গাইবান্ধায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের বর্ণাঢ্য সংবর্ধনা

গাইবান্ধায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের বর্ণাঢ্য সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদা ও বিন¤্র শ্রদ্ধায় গাইবান্ধায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-০২ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা তাঁদের স্মৃতিচারণমূলক বক্তব্যে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল দিনগুলোর কথা তুলে ধরেন। তাঁরা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad