Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৩-২০২৬, সময়ঃ সকাল ০৯:৪৭
  • ১৭ বার দেখা হয়েছে

মনে হচ্ছে এই তো সেদিন এলাম

মনে হচ্ছে এই তো সেদিন এলাম

অনলাইন ডেস্ক ►

আজ থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। এতে অভিনয় করছেন নাবিলা ইসলাম। ঈদে প্রচারিত হয়েছে তাঁর অভিনীত দুটি ঈদ ধারাবাহিক-‘ভাইজান’ ও ‘ভিউ বাণিজ্য’। এখন নিজস্ব একটা জায়গা তৈরি হয়েছে। চরিত্র পছন্দ না হলে অনায়াসে ফিরিয়ে দিতে পারি। কাজ করার স্বাধীনতা তৈরি হয়েছে। নির্মাতারা আমার কাছে আসার আগে আলাদা করে চরিত্রটা নিয়ে ভাবেন

এখনো কিন্তু আমার ঈদ ভাইবস কাটেনি। ইনফ্যাক্ট আপনার সঙ্গে কথা বলছি একটা আমন্ত্রণে যাওয়ার পথে। প্রতিবছর ঈদে চট্টগ্রামে আসি। এখানে আমার আত্মীয়-স্বজন সবাই থাকে। ফলে ১০ থেকে ১২ দিন শুধু দাওয়াতের ওপর থাকতে হয়। সবার সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে। ঈদে ‘ভাইজান’ ও ‘ভিউ বাণিজ্য’তে আপনাকে দেখা গেছে। ঈদ ধারাবাহিক দুটি কেমন হলো? ‘ভাইজান’ ধারাবাহিকটি নতুন নয়।

জাহিদ হাসান ভাইয়ের পরিচালনায় বেশ আগে শুটিং করেছিলাম। একবার টিভিতে দেখানোও হয়েছে। তবে ‘ভিউ বাণিজ্য’ নতুন। অনেক দিন পর মাসুদ সেজান ভাই নির্মাণে ফিরেছেন। তাঁকে দর্শকও চেনে। সেজান ভাই ভালো গল্প ও বাজেট না হলে নাটক নির্মাণ করেন না। এটাও তেমন। বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে, নাটকটি টিআরপিতে প্রথম সারিতে আছে। আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো সাড়া পাচ্ছি। ইউটিউবেও বেশ ভিউ হচ্ছে দেখলাম।

দারুণ একটা গল্প। এখানে একটি মধ্যবিত্ত পরিবারকে দেখানো হবে। সেই পরিবারের হাসি-কান্না নিয়েই গল্প। আমি আছি মফঃস্বল শহরের মেয়ের চরিত্রে। মধ্যবিত্ত পরিবারটির এক ছেলে আমাকে বিয়ে করে ঘরে আনে। কিন্তু আমার কালচার আর তাদের কালচার ম্যাচ করে না। মতবিরোধ লেগেই থাকে। এই দ্বন্দ্ব নিয়েই গল্প এগোতে থাকে। ২০১৬ সালে অভিনয়জগতে পা রেখেছিলেন। এক দশক পূর্ণ হয়ে গেল। প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে কী বলবেন?
এক দশক হয়ে গেল! এভাবে তো ভেবে দেখিনি। আসলে শোবিজ জগত্টা এতই বিশাল যে মনে হচ্ছে, এই তো সেদিন এলাম। কখন যে এক দশক পার করলাম, বুঝতেই পারলাম না। হ্যাঁ, নিজেকে নিয়ে আমি শতভাগ তৃপ্ত। এখন নাবিলা ইসলামের নিজস্ব একটা জায়গা তৈরি হয়েছে। চরিত্র পছন্দ না হলে অনায়াসে ফিরিয়ে দিতে পারি। কাজ করার স্বাধীনতা তৈরি হয়েছে। সত্যি বলতে, নির্মাতারা আমার কাছে আসার আগে আলাদা করে চরিত্রটা নিয়ে ভাবেন। এটাই তো বড় অর্জন।

চট্টগ্রামে এলে অন্তত দশটা দিন চোখের পলকে কেটে যায়। এবারও তা-ই হয়েছে। তবে লাইট-ক্যামেরা-অ্যাকশনকে তো মিস করছিই। দু-এক দিনের মধ্যেই ঢাকায় ফিরব। ১ এপ্রিল থেকে শুটিং শুরু করব এনটিভির ধারাবাহিক নাটক ‘কাজিনস’-এর। ঈদের আগেই দুটি সিরিজ ও ছবির শুটিং করেছি। তবে কোনটি কোন প্ল্যাটফর্মে আসবে তা জানি না। হয়তো কোরবানির ঈদেই কনটেন্ট দুটি মুক্তি পেতে পারে। এখনো সময় করে উঠতে পারিনি। তবে ঢাকায় ফিরে অবশ্যই দেখব। দুই বছর ধরে ঈদের ছবি মিস করি না। কারণ বেশির ভাগ ছবিতেই তো আমার কলিগরা অভিনয় করেন। তাঁদের কাজ দেখতে খুবই ভালো লাগে। আমি ইন্সপায়ারও করি সবাইকে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad