Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৮ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে

অভিনয়েও জুটি জেফার-প্রীতম

অভিনয়েও জুটি জেফার-প্রীতম

অনলাইন ডেস্ক ►

প্রীতম হাসান ও জেফার রহমান দুজনেই এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী। পাশাপাশি অভিনয়েও তাঁরা পেয়েছেন আলাদা পরিচিতি। ‘লিচুর বাগানে’ গানের জুটি প্রথমবার জুটি বেঁধে অভিনয় করলেন ওয়েব ছবিতে-শিহাব শাহীনের ‘তুমি আমি শুধু’। খবরটা বেশ আগের। এবার জানা গেল মুক্তির খবর। পহেলা বৈশাখে বিঞ্জে মুক্তি পাবে ছবিটি। নির্মাতা জানিয়েছেন, বেশ আগেই ছবিটির কাজ সম্পন্ন হয়েছিল। তবে প্ল্যাটফর্মের কারণেই মুক্তিতে এত বিলম্ব।

অনেক দিন ধরে প্ল্যাটফর্মটির কার্যক্রম স্তিমিত হয়ে আছে। ধারণা করা হচ্ছে, নতুন ওয়েব ছবিটি দিয়ে তারা ফের সক্রিয় হবে। উল্লেখ্য, প্রীতম ও জেফার দুজনের অভিনয় প্রতিভা মোটা দাগে নজরে আসে শিহাব শাহীনের নির্মিত কনটেন্টে। প্রীতম সাফল্য পান ‘কাছের মানুষ দূরে থুইয়া’ দিয়ে, আর জেফারকে দেখা যায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২-এ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad