Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৭ বার দেখা হয়েছে

খানসামায় অবৈধভাবে জ্বালানি মজুদ: ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

খানসামায় অবৈধভাবে জ্বালানি মজুদ: ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর খানসামার অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক মুদি ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারডাঙা বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। এ সময় মুদি ব্যবসায়ী জুয়েল রানার দোকানে তল্লাশি চালিয়ে ১০০ দশমিক ৫ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করা হয়।

অভিযানের সময় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত জুয়েল রানাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযান শেষে জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় মোটরসাইকেল চালকদের মধ্যে বিক্রি করা হয়।
দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম নুরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad