Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে

অনলাইন ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত

অনলাইন ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক ►   

ঢাকাসহ সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সিদ্ধান্তের তথ্য এখনো জানানো হয়নি। 

কর্মকর্তা জানান, আনুষ্ঠানকিভাবে অনলাইন ক্লাসের বিষয়টি সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানো হবে। আপাতত সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। তিন দিন অনলাইন ও তিন দিন হবে অফলাইনে। শিক্ষকরা স্কুলে এসে ক্লাস নেবেন। জোড়-বিজোড় দিন ভাগ করে হবে অনলাইন ও অফলাইন ক্লাস হতে পারে বলে তারা জানান। এর আগে, সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস অনলাইন ও অফলাইনে করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad